About us

লেখালিখি টা বরাবর খুব টানে ,  একাকীত্ব কাটাতে নিজেকে রিফ্রেস করার একটা চাবিকাঠি আমার কাছে , খুব ছোট থেকেই ডায়েরি লেখা অভ্যাস, কখনো কষ্ট পেলে, আনন্দ পেলে লিখতাম ,স্মরণীয় দিন গুলো লিখে রাখতাম , স্কুলে কোনো দিদিমণি ভালোবেসে প্রশংসা করলে লিখতাম ,
যেদিন আমার স্কুলের  প্রিয় বন্ধুর সাথে বিচ্ছেদ হয় একরাশ অভিমান নিয়ে সেদিন ও লিখেছিলাম , যেদিন উপলব্ধি করেছিলাম প্রেম কি জিনিস সেদিন লিখেছিলাম , মাঝখানে হটাৎ যে কোনো কারণেই হোক আমার স্মৃতি র পাতা গুলো কে নষ্ট করে ফেলি , লেখা বন্ধ বেশ কিছু বছর ,আমার প্রিয় ডায়েরির পাতা গুলো ছিঁড়ে ,কুঁচিয়ে ,জলে ভাসিয়ে .......
 তাতে অবশ্য আজ আর দুঃখ নেই , ভালোই হয়েছে ,অনেক আনন্দের স্মৃতির মাঝে যে বিষাদ এর কারণ গুলো ছিল ,সারাজীবন তা বয়ে বেড়ানোর কোনো মানে সত্যিই  হয় না।
 যাই হোক বহুদিন পর আবার লেখা টা শুরু করলাম ,সাহিত্যে খুব যে জ্ঞান আছে এমনটা নয় ,যেটুকু স্বল্প শব্দভাণ্ডার এর অধিকারিণী হতে পেরেছি তা দিয়েই লিখি ,লিখতে ভালোবাসি বলেই লিখি ,নিজের সুপ্ত বাসনা ,আর কিছু মানুষের প্রেরণা ,উৎসাহ তে লিখি ,
নাহ আর স্মৃতির পাতা গুলো কে হারিয়ে যেতে দেব না , স্মৃতি গুলো কে বনলতা দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে ,অনেক ভালোবাসায় গড়া এই পেজ #স্মৃতিলতা । সঙ্গে থেকে মনোবল বাড়ানোর জন্যে অসংখ্য ধন্যবাদ

Translate