গোপনকোণ ~ছোট গল্প | goponkon-choto golpo-sritilata
নন্দিনী আর মৈনাক বেশ কিছু বছর একসাথে থাকার সত্ত্বেও দুজনের মধ্যেকার বাঁধন টা কেমন যেন আলগা,
একে অপর এর সাথে তেমন তাল মিলিয়ে উঠতে পারে না, পছন্দ ,অপছন্দ ,ভালোলাগা,মন্দলাগা, অনুভূতি গুলো বড্ড ট্যারা বেকা।
নন্দিনী খানিকটা সৃজনশীল প্রকৃতির আর মৈনাক চরম বাস্তববাদী,
নন্দিনীর জঙ্গল খুব পছন্দের ,অথচ মৈনাক এর মধ্যে ভ্রমণপিপাসু সত্তা টাই নেই।
তা সত্ত্বেও দুটিতে চেষ্টার অন্ত রাখে না নড়বড়ে ,আলগা সম্পর্কটাকে প্রলেপ দেওয়ার,
প্রতিটা মানুষের জীবনে এমন একটা অধ্যায় থাকে যেটা সুপ্ত অবস্থাতেই থেকে যায়,যাকে প্রকাশ্যে আনতে মন চায় না ,নন্দিনীর জীবনে এমন বেশ কয়েকটি অধ্যায় রয়েছে। নাহ ,লজ্জা বা ভয় নয় যন্ত্রণার অধ্যায়, নন্দিনীর ব্যার্থতার অধ্যায়,
না যায় তাকে প্রকাশ্যে আনা না যায় তাকে গোড়া থেকে উপরে ফেলা,অবসর সময়ের স্মৃতিচারণের প্রতিটা অশ্রু বিন্দু তার জানান দিয়ে যায়।
রবীন্দ্রনাথ আর নৃত্যশৈলী এই দুই দুর্বল স্থান নন্দিনীর হৃদয়ে বিরাজ করে ।
পরিবারের অমতে প্রাথমিক ভাবে ভারাতনাট্যাম শিক্ষা শুরু করলেও সব বাধা অতিক্রম করে শেষরক্ষা করা সম্ভব হয়নি তার।কঠিনসময় টায় জীবনযুদ্ধে হেরে গেছে নন্দিনী,পারেনি ওর সাধনা টাকে বেঁধে রাখতে।
আজও নৃত্যের তাল,সুর ভেসে আসলে ধমনীতে প্রবাহমান রক্তবিন্দু গুলো গতিপথ হারায় ,চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে নন্দিনীর ,
আজ পঁচিশে বৈশাখ এ টিভি তে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন মৈনাক এর উক্তি -রবীন্দ্রনৃত্য শেখার দরকার পড়ে ?ওটা তো হাত নাড়লেই হয়েযায়।আবারো প্রমান করে দেয় নন্দিনীর করা চরম ভুলটার কথা ,সবক্ষেত্রে একসাথে থাকা মানুষ দুটির সমস্ত খুঁটিনাটি মিল থাকবে এমন টা জরুরি নয় তবে নিতি, আদর্শ গুলো মেলা বড্ড জরুরী।নইলে যেকোনো সময়ে হৃদয়ের সবচাইতে দুর্বল জায়গা টা ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে যে।
✍রিম্পা

ConversionConversion EmoticonEmoticon