◆ মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা জরুরি | self defence for women:-
কোথায় যাচ্ছে ,ঠিক কোন পথে বইতে চাইছে আমাদের সভ্যতা ।অবাক লাগে পরপর যেসব ঘটনা ঘটেই চলেছে তার পরিপ্রেক্ষিতে ভাবতে বাধ্য হচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কে এ কেমন পৃথিবী উপহার দিতে চলেছি ?
কয়েকদিন আগে চলন্ত বাসে ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে মেয়েটি নিজে ভিডিও তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে দেয় এবং পরবর্তীতে কলকাতা পুলিশের হোমপেজ এ মেসেজ করায় পুলিশ যথাযথ আইনি পদক্ষেপ নেয় ।
কাল ঘটে যাওয়া আমাদের হুগলির ই চুঁচুড়ার একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছে ,
যেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে একজন বয়স্ক লোক একটি মেয়ের পিছনে দাঁড়িয়ে অসভ্যতামি করে চলেছে কনস্টান্টলি ,আনুমানিক মেয়েটি পনেরো, সোলো বছরের হবে ,ভিড় যে খুব ছিল তাও নয়।
ভিডিও টি দেখে অনেকগুলো প্রশ্ন জাগলো ,প্রথমত মেয়েটি যখন প্রথমবারের জন্যে বুঝতে পারলো তার সাথে কেউ অসভ্যতা করছে এবং ফিরে তাকালো তখনই কেন প্রতিবাদ করলো না , যদি প্রতিবাদ টা শুরুতেই করা হতো তাহলে হয়তো দিতীয় সুযোগ পেত না লোকটি।
মেয়েটি যখন তার মাকে ঘটনা টা জানালো কানে কানে তখন ওর মায়ের পদক্ষেপ টা কি ছিল ?শুধুমাত্র মেয়েকে সাইড করে দেওয়া টাই কি সমাধান ?কিছু না হলেও চারটে থাপ্পড় কি দেওয়া যেত না?
ভিডিও একটা প্রুফ হিসেবে কাজ করবে ,তাই নিঃসন্দেহে ভিডিও করা টা যুক্তিযুক্ত ,কিন্তু প্রুফ হাতে থাকার পর সেটাকে শুধুই ফেসবুক এ আপলোড করেদিলেই দায়িত্ব শেষ?
যতই নারীবাদ নিয়ে লেখালেখি হোক ,একশ্রেণীর মানুষ যতই নারীপুরুষ সমানাধিকার এর জন্যে লড়াই করুক ,দিনশেষে এইসব ভিডিও, ঘটনা দেখার পর সত্যিই বড্ড হতাশ লাগে ।
এতকিছু ঘটার পরও কিভাবে চুপ থাকতে পারি আমরা ,সরে যাওয়া ,নিজেকে গুটিয়ে নেওয়া এগুলো কোনো সমাধান নয় আর কবে বুঝবো ?
নারী যদি নিজেই এতটা দুর্বল হয় তবে যারা বলে নারী পুরুষ কখনো সমান হতে পারে না তবে কি ধরে নেওয়া যায় তারা ঠিকই বলে ? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে ?
উত্তর গুলো কিন্তু জলের মতো পরিস্কার....
মেয়েটি বা তার মা মেলা দেখতে গিয়ে যে এরূপ অভিজ্ঞতার শিকার হবেন ভাবতে পারেননি , ব্যাপার টা তাদের কাছে ভীষণ রকম আনএকসেপক্টেড ছিল তাই দ্রুততার সাথে ঠিক করতে পারেননি কি করা উচিত ,
প্রথম বারের জন্য এরকম দুর্বিসহ ঘটনা ঘটলে ,তখন আর মাথায় কাজ করে না ,লজ্জা ,ঘেন্না ,ভয় সব অনুভূতি গুলো কেমন তালগোল পাকিয়ে যায় ।
এরূপ পরিস্থিতির জন্য দায়ী আমাদের শিক্ষা ,সমাজ ব্যবস্থা , ছোট থেকেই একটা শিশু কে পাঠ্য বই পড়ানোর সাথে ,কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয় শেখাতে হবে , বয়স বারার সাথে বাড়ির ছেলেটিকে শেখাতে হবে ,নারী মানেই আকর্ষণীয় শরীর ,একজোড়া নরম স্তন ,বা মাংস পিন্ড নয় । তারাও পুরুষের মতোই সাধারণ মানুষ ।
ইচ্ছের বিরুদ্ধে বা অজান্তে তার শরীরের প্রতি কামপরোবস হয়ে তাকে উত্যক্ত করা টা অন্যায়।
বয়স বাড়ার সাথে মেয়েটিকেও বাস্তব সমন্ধে অবহিত করতে হবে , এমন ঘটনা যে তার সাথেও ঘটতে পারে, ঘটলে তাৎক্ষণিক ভাবে কি করণীয় সে সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন ।
সর্বোপরি মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা খুব জরুরি ,প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান এ
সাবেকি আমলের সেলাই ,ফোরাই , আসন বোনা ,হেন তেন শেখানো বন্ধ করে ,কুমফু ,কেরাটে জাতীয় শিক্ষা দেওয়া খুব জরুরি ।
যাতে বিপদে পড়লে নিজেকে প্রাথমিক ভাবে সুরক্ষিত করতে সচেষ্ট হয় ।
✍রিম্পা

ConversionConversion EmoticonEmoticon