স্বপ্ন গুলো আজ আকাশ সমান বিস্তৃত,
পূরণ করার দুঃসাহস যে তুই দেখালি ।
একরাশ অভিমানে ক্ষান্ত তুই
পরাধীনতার শিকল যখন পরাতে চাস,
বুঝি আসলে হারাবার ভয় পাস,
কিন্তু বিশ্বাস কর যে পাখি যাবার
সে যাবেই উড়ে,
পারবিনা তুই সোনার খাঁচায়
আটকে রাখতে তারে।
স্বাধীনতার স্বাদ পেলে পরে ,
আপনি আসিবে দেখবি তোর তরে।
বুঝিবে সে সহজ নয় যে অভিলাষ,
তোর তীরেই তব মুক্তির বাস।
✍রিম্পা

ConversionConversion EmoticonEmoticon